এস আলমের ব্যাংক হিসাব স্থগিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-৩০ ২১:০২:৩২
চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সম্প্রতি তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ।
বিএফআইইউ এ সংক্রান্ত নির্দেশনায় বলেছে, সাইফুল আলমের হিসাবসমূহের তালিকা মোতাবেক লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩০১ গ ধারায় প্রদত্ত্ব ক্ষমতাবলে ৩০ দিনের জন্য নিরবচ্ছিন্নভাবে ২৪ সেপ্টেম্বর ২০২৪ হতে ২৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত স্থগিত করে এ ইউনিটকে অবহিত করার নির্দেশনা প্রদান করা গেল। এক্ষেত্রে, মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর ২৬-২ ধারার বিধান পরিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হল।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














