খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-১০-০১ ১৮:৩৪:৩৯
খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাসনাত সোহেল (৪৮) খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













