ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-০১ ১৮:৫৩:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র চন্দ্র দাস (৩৭) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র চন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিনুল হক গণমাধ্যমকে জানান, দিশু দাস ও রবীন্দ্র চন্দ্র দাস ভোরে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল। বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে দুজন মারা যান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













