বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক কমিটি গঠন
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১০-০১ ২১:৫৩:৪১
বাংলাদেশ অর্থনীতি সমিতির ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব ই জামিল।
গতকাল সোমবার বৈষম্য বিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতির জরুরি সভা সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। তার আগের সভার উপস্থিত সদস্যদের সম্মতিতে গত মে মাসে একতরফা ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটির সহ-সভাপতি সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, মো. আব্দুল মতিন চৌধুরী, আনসার-ভিডিপি ব্যাংকের সাবেক এমডি ড. নুরুল আলম তালুকদার, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এস. এম. মোক্তার কবির খান এবং এলায়েন্স বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী জওহার রিজভী।
সর্বশেষ গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করে জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাবেক সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলা। এই গণহত্যায় মদদ দিয়ে অর্থনীতি সমিতির সদস্যদের চরম অপমাণিত করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














