সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে

আপডেট: ২০২৪-১০-০৩ ১৫:২৪:৫২


ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এ আদেশ দিয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে তোলা হয়েছিল।

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সংসদ সদস্য। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গতরাত ২টা ৩০ মিনিটে গ্রেপ্তার করা হয়।

বিএইচ