টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১০-০৪ ১৩:৫০:৩০
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের এলেঙ্গা-কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে৷
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হয়। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














