বেনাপোলে বন্দর কর্মকর্তার অপহরণকারীসহ গ্রেফতার ৫
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৬ ০৯:২০:২৬
যশোরের বেনাপোল বন্দরের এক কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায় ও বিজিবির কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন: বন্দর কর্মকর্তা অপহরণ মামলার আসামি বেনাপোল পৌরসভার তালসারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল, বিজিবি দলকে সরকারি কাজে বাঁধা দানের ঘটনায় ভবারবেড় গ্রামের নূর ইসলামের ছেলে নাজমুল ও সিরাজ হোসেনের ছেলে মিরাজ।
এছাড়া চুরি মামলায় গ্রেফতার যশোরের বারান্দি পাড়ার আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২) ও নূর ইসলামের ছেলে সাগর (২৫)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেফতারদের যশোর আদালতে সোপর্দ করা
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













