সাবেক সংসদ সদস্য তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৮ ১৬:৪২:৩৫
সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














