খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-০৩ ১১:২৮:৫৪
খুলনায় গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়কের কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম। নিহত যুবকের নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন- খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।
ওসি বলেন, হত্যাকারীদের গ্রেফতার এবং কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













