কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-০৫ ১১:২২:৪৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ মঙ্গলবার ভোরে কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি মো. শফি উদ্দিন খান জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এ সময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিলেন। এ ঘটনায় তার স্বামী তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













