লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-১১-১১ ১৯:২০:২৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
স্থানীয়রা জানান, বিকেলে আলাউদ্দিন নগরের এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। ও সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেন আসার শব্দ টের পাননি। এরপরই তারা ট্রেনে কাটা পড়েন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













