সীমান্তে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বিজিবি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১২-০৭ ০৮:৫৪:৩৪
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে শুক্রবার রাতে বিদেশি অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। আটকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।
আটকরা হলেন, তাহিরপুরের বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া ( ২৩), আবুল মেকারের ছেলে রাজু মিয়া (২১) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া (২৫)।
তাদের শুক্রবার দুপুরে অস্ত্রসহ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে প্রেস ব্রিফিং করে জানায় বিজিবি।
এ বিষয়ে বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, তাহিরপুরের সন্ত্রাসী নাজমুল নামে এক যুবক ওই উপজেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য লং রেঞ্জ শ্যুটিং রাইফেল নামে এই অস্ত্রটি অবৈধভাবে ভারত থেকে নিয়ে এসেছে। তবে সেই অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার আগেই আমরা তার তিন সহযোগীকে আটক করেছি। এরই মধ্যে সন্ত্রাসী নাজমুলকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













