রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
আপডেট: ২০১৬-১২-০৫ ১১:২৫:৪০
নমুনা ছবি
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুুপুর পৌণে ৩টায় বউবাজার টিনশেড বস্তিতে আগুন ধরে যায়।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সদস্য ঘটনাস্থলে যান। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায় নি।
এর আগেও এই বস্তিতে আগুনের ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে যায় এবং কয়েকজন আহত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













