এ্যাপোলো ইস্পাতের এজিএমের ভেন্যু নির্ধারণ

প্রকাশ: ২০১৬-১২-০৫ ১১:১৩:৪৮


appollo-ispat_complexপ্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।