সেন্ট্রাল ফার্মা হল্টেড
প্রকাশ: ২০১৬-১২-০৫ ১২:৩৭:৫২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১২টা পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৪ লাখ ২৪ হাজার ৯টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১৬ টাকা ১০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













