ডিএসইতে লেনদেন বেড়েছে ১০ শতাংশ
প্রকাশ: ২০১৬-১২-০৫ ১৫:৩২:০১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায়ও লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে প্রায় ১০ শতাংশ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৮০৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৪ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













