নিজের চেহলাম নিজেই করলেন!

প্রকাশ: ২০১৬-১২-০৭ ১২:২৯:০০


শাকিল ভাই কি কিছু টের পেয়েছিলেন। নইলে মাত্র ৭ দিন আগে নিজেই নিজের চেহলাম করবেন কেন? তিনি মূলত কবি।

‘মন খারাপের গাড়ি’ নামে তার একটি কবিতার বই আছে। কিন্তু কে জানতো ৪৮- এ সবাইকে বিষন্ন করে মন খারাপের গাড়ি থেমে যাবে শেষ গন্তব্যে। বেঁচে থাকতে তাকে কখনো কিছু দেয়া যায়নি। আর এখন তো তিনি সব চাওয়া-পাওয়া, দেয়া-নেয়ার উর্ধ্বে। কাল ঘুমিয়েছেন হিমঘরে, আজ শুয়ে যাবেন মাটির ঘরে। তিনি ছিলেন অকপট। যা বিশ্বাস করতেন, বলে ফেলতেন। কত মধ্যরাতে ফোন করে, শিশুর মত হু হু করে কাঁদতে কাঁদতে বলতেন, আই লাভ ইউ ব্রাদার। আড়ষ্টতায় আমি তেমন বলতে পারতাম না। কিন্তু আমি জানি, তিনি জানতেন, আমরা তাকে কতটা ভালোবাসি। আর আজ যখন সবাই তার জন্য কাঁদছে, তখন তিনি সবকিছুর ঊর্ধ্বে। যেখানেই থাকুন, ভালো থাকুন।

লেখক: গণমাধ্যমকর্মী। (লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)