ব্লকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০৬ কোটি টাকার লেনদেন

প্রকাশ: ২০১৬-১২-০৮ ১৭:০৩:৪৩


olympic_battery_biscuiteব্লক মার্কেটে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটি ৬০ লাখ ৭৬ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২০৬ কোটি ৬০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৮৫ লাখ ২৬ হাজার ৫০৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২১৭ কোটি ৪৩ লাখ টাকা।

আরএসআরএম স্টীল ১০ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২৯ লাখ টাকা।

সিটি ব্যাংক ১০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৬৭ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে ফারইস্ট নিটিং ৩ লাখ ও এমজেএলবিডি ১ লাখ শেয়ার লেনদেন করেছে।