জ্বালানি খাতে পুরস্কার পেয়েছে শাহজিবাজার পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান
প্রকাশ: ২০১৬-১২-০৮ ১৮:১৬:২১
জ্বালানি খাতে সেরা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের পরিচালক ফরিদুল আলম।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালের জ্বালানি বিষয়ক মন্ত্রী জনার্দন শর্মা; জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













