গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালক যুবকের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-২৪ ১৬:২৭:১৪
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সাবিক মিয়া (২০) নামে ব্রয়লার মুরগীরবাহী রিকশাভ্যানচালক এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান বলেন , সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগী সরবরাহ করে ভ্যান চালিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন সাকিব। পথে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে রংপুর গামী যাত্রীবাহী একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিব।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













