রাজধানীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-১২-১১ ১১:২৯:০২


lashরাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে এনে ফেলে দেয়া হয়েছে। লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।