ওয়াটা কেমিক্যালসের আয় বেড়েছে ১১৮%
প্রকাশ: ২০১৬-১২-১১ ১১:৫০:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই, ১৬- সেপ্টেম্বর, ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১১৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫৮ পয়সা।
প্রথম প্রান্তিক শেষে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮৩ টাকা ৫৯ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













