নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০১-২৬ ১২:১৯:২৬
নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দু্ইজন নিহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে দু’জন নিহত হন। আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













