বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ

আপডেট: ২০১৬-১২-১৪ ১৪:০০:১২


img_20161210_123831-2-1বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংঘটন জাতীয় প্রেস ক্লাব এর সম্মুক্ষে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার লংঘন বন্ধের দাবী জানান, বিশেষ করে মিয়ানমারে রোহিংগা জনগোষ্ঠীর উপর বর্বর হামলা বন্ধের জন্য বিশ্ব মানবাধিকার সংস্থা গুলোর প্রতি আহব্বান জানান।ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম কেরামত আলী মিয়ানমারে গণহত্যা বন্ধের জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর যুগ্ম সচিব এ এস এম সাজ্জাদ হোসাইন। তিনি বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা জন্য অনুরোধ জানান।

সমাবেশ শেষে সংঘটনগুলো  মানবন্ধন ও র‍্যালির আয়োজন করে যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।