সভাপতি আজম, সদস্য সচিব খলিল

প্রকাশ: ২০১৬-১২-১৪ ১৭:৫৮:৫৯


azomঢাকায় বসবাসরত শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার যুবকদের সমন্বয়ে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা নামে নতুন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এসো মিলি একসাথে, সকলে মোরা ডামুড্যার তরে.. শ্লোগানে  সংগঠনটি ঢাকায় বসবাসরত এবং ডামুড্যা উপজেলার স্থানীয় জনগনের কল্যানে কাজ করবে।

গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর  ৫০ পুরানা পল্টনে আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। আসাদুজ্জামান আজম আহ্বায়ক ও মো: খলিলুর রহমানকে সদস্য সচিব করে ১৬ সদস্যের  আহবায়ক কমিটি গঠন করা হয়। বাকিরা হলেন- যুগ্ম আহবায়ক (১) মো. ফারুক আলম মাদবর (২) মো. খালিদ হাসান মিলু (৩) সাইফুল ইসলাম রুবেন। সদস্য যথাক্রমে- মো. আজগর আলী বেপারী, মো. আখতার হোসেন হাওলাদার, মো. হুমায়ুন কবির স্বপন, মো. নাসির উদ্দিন,  মো. টিটু খান, লোকমান হোসেন হাওলাদার, সুমন কাজী, মোবারক হোসেন, মেহেদী হাসান নয়ন, মো. সাকিল হোসেন ও মো. শরীফ হোসেন।  আহবায়ক কমিটি  আগামী তিন মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন এবং একটি গ্রহণযোগ্য শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করবে।