কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-৩১ ১১:১৯:৫১
কুষ্টিয়ার মিরপুর ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













