জেড ক্যাটাগরিতে কে এন্ড কিউ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-০৩ ১১:৩২:০০


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

বিএসইসির শর্ত অনুযায়ী টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

 

এসকেএস