ফলাফল যাই হোক মেনে নেব : আইভী
প্রকাশ: ২০১৬-১২-২২ ০৯:৫৬:৪৯
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সরকার দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘একজন মানুষকে সবাই পছন্দ করবে, এমন কোনো কথা নেই। ফলাফল যাই হোক মেনে নেব।
বৃহস্পতিবার নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। আইভী আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে। আমার মধ্যে ভয়-শঙ্কা থাকবেই। কিন্তু আমার প্রত্যাশা, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আইভী বলেন, নির্বাচনের দিন এসে এ ধরণের প্রশ্ন করা অযৌক্তিক। নৌকা নিয়ে নির্বাচন করতে পেরে আমি গর্বিত। আমি নৌকার মানুষ, আর নৌকাই বিজয়ী হবে।
মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন আইভী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














