মালেক স্পিনিংয়ের পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-০৪ ১৪:৪৬:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস পিএলসির স্বতন্ত্র পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

জানা গেছে, কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ড. সুলতান হাফিজ রহমান কোম্পানির ৪৮ হাজার ৪০০টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। এর আগে ৩০ জানুয়ারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন তিনি।

 

এসকেএস