জেড ক্যাটাগরিতে ৪ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১০ ১১:০৪:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং, এসকে ট্রিমস এবং একমি পেস্টিসাইড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসব কোম্পানিগুলোকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।

এসকেএস