বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১১ ০৮:৫৭:৪৬


বগুড়ায় সোমবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে বগুড়া শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন, বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী।

তিনি জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন জানান, স্কুলছাত্রের খুনের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এনজে