শ্যামপুরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০২-১১ ০৯:৪৫:২৩
রাজধানীর শ্যামপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
এ বিষয়ে তিনি বলেন, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লেগেছে। খবর পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ছয়টি ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনও খবর আমাদের কাছে আসেনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













