ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১১ ১৬:৫১:৩৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার কাছে থাকা ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি তার মেয়ে রোশমি রুহির কাছে ৬০ লাখ ৬০ হাজার এবং তার স্ত্রী ফাহিমা হুসনার কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।

এর আগে, গত ২২ জানুয়ারি উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।

 

এসকেএস