হাক্কানি পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১১ ১৬:৫৫:০৫


পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানির ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে থেকে ১ লাখ শেয়ার বিক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বর্তমান বাজার মূল্যে শেয়ার বিক্রয় করবেন তিনি।

 

এসকেএস