দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০২-১২ ০৯:৫৬:৩২
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশা কেটে গেলে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













