ভোজ্যতেলের সংকট দশদিনের মধ্যে কাটবে: বাণিজ্য উপদেষ্টা

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০২-১২ ১৯:৪৩:১৪


আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান  তিনি।

তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই।

এ সময় রোজায় সব পণ্যের দাম আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএইচ