তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০২-১৪ ১১:২৫:৫৫


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব । এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

এ বিষয়ে ভারতীয় মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকেই মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। আনুষঙ্গিক কাজ বা মাশোয়ারা (পরামর্শ) শেষে আসরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে চলছে বয়ান। বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে আগতদের সংখ্যা কম থাকলেও সন্ধ্যার দিকে পুরো ইজতেমা মাঠ ভরে ওঠে। ভারী ব্যাগ মাথায় নিয়েও অনেকে আসছেন ময়দানে। তারা নির্ধারিত স্থান (খিত্তা) খুঁজে বের করে সেখানে অবস্থান নিয়েছেন। অনেকে অবস্থান করছেন বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে।

এনজে