চট্টগ্রামে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০২-১৫ ০৯:৪৬:৪১


চট্টগ্রামের হালিশহর এলাকায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ডিভিশনের ডিজি আব্দুল মালেক।

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে হালিশহর এলাকার ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার সাত তলা ভবনে নিচতলায় অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমরান শেখ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করে। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

এনজে