‘আগারগাঁও-মিরপুরে ৮ ঘণ্টা গ্যাস সরবাহরাহ বন্ধ থাকবে’
প্রকাশ: ২০১৬-১২-২৭ ১৬:৫০:৫৮
রাজধানীতে মেট্রোরেলের মূল কাজ শুরুর পূর্বে বেগম রোকেয়া সরণীর নিচ দিয়ে যাওয়া পাইপলাইন সরানোর জন্য মিরপুর থেকে আগারগাঁও এলাকায় বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (জনসংযোগ) মো. শাহজাহান একথা জানান।
তিনি বলেন, পাইপলাইন সরানোর জন্য মিরপুর ১০ এর পশ্চিমাংশ, মনিপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও এলাকায় বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না।
প্রসঙ্গত, আগামী বছরের জুন থেকে মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে গত নভেম্বর থেকে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবাসংস্থার অবকাঠামো সরানোর কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ওই সড়কের একপাশ খুঁড়ে ভূগর্ভস্থ বৈদ্যুতিক সঞ্চালন তার প্রতিস্থাপন করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














