স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১৮ ১৪:২৭:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করবেন এই পরিচালক।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














