মুন্নু সিরামিকের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২০ ১০:১০:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














