আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২০ ১০:২২:৩৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালক আজিমুল ইসলাম তার বোন লুবনা ইসলামের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে ৫ লাখ টি শেয়ার শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক।

 

এসকেএস