ড্যাফোডিল কম্পিউটার্সের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২০ ১১:২৮:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’ হবে। ২৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

 

এসকেএস