৬ কন্টেইনার জাহাজের অধিগ্রহণের অনুমোদন পেল বিএসসি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৩ ১০:৩১:০১


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন-কে (বিএসসি) ৬টি কন্টেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) অধিগ্রহণের প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাহাজগুলো দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ কোটি ০৩ লাখ মার্কিন ডলার (প্রায়) ব্যয়ে অধিগ্রহণ করা হবে। এ জন্য কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বাক্ষরিত হয়েছে। যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে। প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে।

৬টি কন্টেইনার জাহাজের (প্রতিটি ২,৮০০ – ৩,০০০ টিইইউ) আরেকটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এসকেএস