২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৩ ১২:৫৫:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি, বুধবার কোম্পানি ২টির রেকর্ড ডেট। এর আগের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে কোম্পানি ২টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে ২৬ ফেব্রুয়ারি, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














