‘লিটনকে পরিকল্পিতভাবে জামায়াত-শিবির হত্যা করেছে’
আপডেট: ২০১৭-০১-০১ ১৩:২৭:২৬
পরিকল্পিতভাবে জামায়াত-শিবির সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিটনের মরদেহ দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নানক বলেন, জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লিটন যে এলাকার এমপি তা জামায়াত-শিবিরের ঘাঁটি ছিল। সেই ঘাঁটি ভেঙে জনগণের ভালোবাসা নিয়ে সে এমপি নির্বাচিত হয়েছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
এসময় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














