ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার ৮৮০ টন চাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১২ ১৮:৫০:৩২


ভারত ও ভিয়েতনাম থেকে আমদানিকৃত ৩৮ হাজার ৮৮০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জি-টু-জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে ২১ হাজার ৮০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। ওইসব চাল নিয়ে ভিয়েতনাম থেকে এমভি টুং এন শিপ ও ভারত থেকে এমভি রেক এলিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে আজ বুধবারেই খালাসের কার্যক্রম শুরু হবে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএইচ