বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২০ ১৩:১০:১৭


বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএইচ