গাজীপুরে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় নিহত ৫
আপডেট: ২০১৭-০১-০৮ ১১:৪৮:২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটের গোয়ালবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নিহতদের মধ্যে তিনজন স্থানীয় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, একজন ওই প্রতিষ্ঠানেরই শিক্ষক ও অপরজন প্রাইভেটকারের চালক বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














