বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৪ ২০:২৫:১২


বাংলাদেশকে অস্থিতিশীল ও বিপদে নিমজ্জিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ মার্চ) দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক নয়।

মির্জা ফখরুর ইসলাম আলমগীর বলেন, দেশের অস্তিত্ব বিলীনে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

একই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, দৃশ্যমান সংস্কার শুরু করা উচিত। আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কারের জন্য কাগজপত্র জমা দিয়েছে। সচিবালয়সহ প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যারা ষড়যন্ত্র করছে, তাদের খুঁজে বের করেন।

এম জি